আমাদের প্রতিদিনের লাইফস্টাইলের ছোট ছোট ভুলগুলো ধীরে ধীরে আমাদের অসুস্থ করে তোলে। আমরা সুস্থ ও সবল মানুষ থেকে হয়ে উঠি ক্লান্ত, হতাশা ও রোগে আক্রান্ত রোগী। আমরা কি খাবার খাই, কতটুকু খাই, খেয়ে বার্ন করি কি না, আমাদের পরিমিতি বজায় আছে কি না, বা আমরা মানসিকভাবে শান্তিতে আছি কি না—এই বিষয়গুলোই আমাদের সুস্থতা ও রোগের সাথে সরাসরি সম্পর্কিত।
তবে আমাদের সুস্থতা বা অসুস্থতার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত আমাদের খাবার। চলুন আজ জেনে নেই, ডায়াবেটিস রোগকে আরও ভয়ঙ্কর করে তোলা ডায়াবেটিস রোগীর নিষিদ্ধ খাবার তালিকা সম্পর্কে জেনে নেয়া যাক-
ভাত ও রুটি
আমাদের খাদ্যতালিকার প্রধান খাবার ভাত ও রুটি, যা ডায়াবেটিস রোগীর সবচেয়ে বড় শত্রু। রিফাইন করা চাল ও আটা থেকে প্রস্তুত ভাত ও রুটিতে খুব বেশি পরিমাণে গ্লুকোজ থাকে। ফলে আমরা এই খাবার গ্রহণ করার সঙ্গে সঙ্গে রক্তে অতিমাত্রায় গ্লুকোজ বা সুগার দেখা দেয়।
এছাড়া, যাদের ডায়াবেটিস নেই, তারাও অতিরিক্ত ভাত ও রুটি খেলে শরীরে অতিরিক্ত গ্লুকোজ প্রবেশ করে। যখন সেই মানুষটি খাওয়ার পরও কোন কাজ করে না, বরং অলস বসে থাকে, তখন তার প্যানক্রিয়াস অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করে রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করানোর চেষ্টা করে।
কিন্তু সমস্যা তখন হয়, যখন আমরা প্রতিদিনই অতিরিক্ত ভাত বা রুটি খাই। শরীর বারবার ইনসুলিন নিঃসরণ করতে থাকে। সময়ের সাথে কোষগুলো “অসংবেদনশীল” হয়ে পড়ে। এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। ফলাফল- রক্তে চিনি জমতে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, আর ধীরে ধীরে ডায়াবেটিসের পথে ধাবিত হয়।
ফল ও দুধ
ফল এবং দুধ — অত্যন্ত উপকারি দুইটি খাবার হলেও ডায়াবেটিস রোগীর জন্য এগুলো খাওয়া উচিৎ নয়। ফলে থাকে ফ্রুক্টোজ, আর দুধে থাকে ল্যাকটোজ। এই প্রাকৃতিক চিনি শরীরে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায়, ফলে শরীরকে আবার ইনসুলিন তৈরি করতে হয়।
যদি প্রতিদিন প্রচুর ফলের রস বা দুধ খাওয়া হয়, তাহলে ইনসুলিনের ওপর চাপ বাড়ে। সুতরাং ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক হতে পারে এসব খাবার। তাই ফল ও দুধ ডায়াবেটিস মুক্ত হতে চাইলে এড়িয়ে চলতে হবে। তবে ডায়াবেটিসমুক্ত মানুষ এসব খাবার পরিমিতভাবে খেতে পারেন।
ফাস্টফুড, প্রসেসড ও স্ট্রিটফুড
বার্গার, পিজা, ফ্রেঞ্চ ফ্রাই, সমোসা, চিপস— এই খাবারগুলো মজাদার হলেও এইসকল খাবার ডায়াবেটিস সহ যেকোন রোগের ভয়ঙ্কর শত্রু। এসব প্রসেসড খাবারে থাকে প্রচুর ট্রান্স ফ্যাট, রিফাইন্ড চিনি, ময়দা এবং কেমিক্যাল প্রিজারভেটিভ। শরীরে এগুলো প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিনের কাজকে ধীর করে দেয়।
ফলে কোষগুলো ইনসুলিনের সংকেত ঠিক মতো ধরতে পারে না। রক্তে গ্লুকোজ জমে থাকে, ডায়াবেটিস বাড়ে। এছাড়া এই খাবারগুলো ফ্যাটি লিভার, উচ্চরক্তচাপ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। অর্থাৎ শরীর একসঙ্গে একাধিক রোগের শিকার হয়। এমনকি আমরা যে ডায়াবেটিস বিস্কুট আমরা খেয়ে থাকি, এগুলোও এর বাইরে নয়।
কোল্ড ড্রিংকস ও ফ্রুট ড্রিংকস
কোল্ড ড্রিংকস যেমন সোডা, পেপসি, ফ্যান্টা এবং অনেক ফ্রুট ড্রিংক প্রাথমিকভাবে সুস্বাদু মনে হলেও এগুলো ডায়াবেটিস রোগীর জন্য খুবই বিপজ্জনক। এই পানীয়গুলোতে প্রচুর পরিমাণ চিনি থাকে, যা শরীরে দ্রুত গ্লুকোজ হিসেবে রূপান্তরিত হয়। অনেক ফ্রুট ড্রিংকও প্রাকৃতিক ফ্রুট হলেও, বাজারজাত জুসে অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভ মিশিয়ে দেওয়া হয়। এতে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং শরীরকে বারবার ইনসুলিন নিঃসরণ করতে হয়। দীর্ঘমেয়াদে কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায়, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ফলস্বরূপ রক্তে চিনি জমে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, এবং ডায়াবেটিস আরও গুরুতর হয়ে ওঠে। তাই কোল্ড ড্রিংকস ও প্রক্রিয়াজাত ফ্রুট ড্রিংক এড়িয়ে চলা উচিত। পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প যেমন ফ্রেশ লেবুর জল, নারকেল পানি বা ঘরে তৈরি শূন্য চিনি ফ্রুট ওয়াটার পান করা অনেক ভালো।
রিফাইন অয়েল
রিফাইন অয়েল বা প্রক্রিয়াজাত তেল যেমন সয়াবিন, ক্যানোলা বা সূর্যমুখী তেল বাজারে সহজলভ্য এবং ভেজিটেবল হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে মনে হতে পারে এগুলো নিরাপদ, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো ডায়াবেটিস ও হৃদরোগের জন্য ক্ষতিকর। রিফাইন অয়েলে থাকে প্রচুর ট্রান্স ফ্যাট এবং প্রক্রিয়াজাত কেমিক্যাল, যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এতে কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায়, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এর ফলে রক্তে চিনি জমে থাকে, শরীর দুর্বল হয়, এবং ডায়াবেটিস আরও গভীর হয়। তাই রিফাইন অয়েল ব্যবহার কমানো বা প্রাকৃতিক অর্গানিক তেল যেমন নারকেল তেল, ঘি বা অলিভ অয়েল ব্যবহার করা সুস্থতার জন্য অনেক বেশি উপকারী।
অস্বাস্থ্যকর খ্যাদ্যাভ্যাস ডায়াবেটিসের মূল কারণ
এই সমস্ত খাবারের পাশাপাশি সমস্ত ধরণের কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবারও ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক। এগুলো শুধু রক্তের চিনির মাত্রা বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া ও কোষের ইনসুলিন সংবেদনশীলতাকে ধ্বংস করে। তাই ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চাইলে ভাত, রুটি, ফল ও দুধ—কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে।
আর ফাস্টফুড, প্রসেসড ও স্ট্রিটফুড, কোল্ড ড্রিংকস, ফ্রুট ড্রিংক এবং রিফাইন অয়েল—এই সমস্ত খাবারকে যতটা সম্ভব সারাজীবন এড়িয়ে চলা উচিত। কারণ এই ধরনের খাবার শুধু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় না, বরং হাইপারটেনশন, ফ্যাটি লিভার, হার্টের রোগ এবং অন্যান্য অসংখ্য স্বাস্থ্য সমস্যার মূল কারণ হিসেবে কাজ করে। এগুলো শরীরকে ধীরে ধীরে দুর্বল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং নতুন নতুন রোগের প্রবণতা বৃদ্ধি করে।
ডায়াবেটিস প্রতিরোধকারী খাবার
অতএব, সুস্থতা এবং দীর্ঘজীবনের জন্য আমাদের খাদ্যাভ্যাসে সচেতনতা আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর ও প্রাকৃতিক খাবারের দিকে মনোযোগ দিলে, শুধু ডায়াবেটিস নয়, একাধিক রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই আজই থেকে নিজেকে এবং পরিবারের স্বাস্থ্যের জন্য এই ক্ষতিকর খাবারগুলো থেকে দূরে থাকা শুরু করুন এবং অর্গানিক ও মেডিসিনাল খাবার গ্রহণ শুরু করুন।
আর আপনি যদি বিশ্বের সেরা মানের অর্গানিক মেডিসিনাল সুপারফুড সংগ্রহ করতে চান, তাহলে চলে আসুন আল্টিমেট অর্গানিক লাইফে। বাংলাদেশের সর্ববৃহৎ অর্গানিক সুপারফুড ও মেডিসিনাল ফুড সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি ডা. জাহাঙ্গীর কবীরের জেকে লাইফস্টাইলেরই অঙ্গ প্রতিষ্ঠান।